Showing posts with label বিরিয়ানি রেসিপি. Show all posts
Showing posts with label বিরিয়ানি রেসিপি. Show all posts

চিংড়ি বিরিয়ানি | সহজেই বানিয়ে ফেলুন চিংড়ি বিরিয়ানি

চিংড়ি বিরিয়ানি | সহজেই বানিয়ে ফেলুন চিংড়ি বিরিয়ানি

চিংড়ি বিরিয়ানি রেসিপি

 চিংড়ি বিরিয়ানি , এটার সাথে হয়তো আমরা সবাই পরিচিত । বিরিয়ানি নানা ধরনের হয়ে থাকে, যেমন চিকেন বিরয়ানি, মটন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি এমন কি নানা ধরনের ভেজ বিরিয়ানি। তো আজ আমি আপনাদের কে চিংড়ি বিরিয়ানি বানিয়ে দেখাবো । আশা করছি আপনাদের সবার ভাল লাগবে। তা হলে দেরি কেন ঝটপট লিখে নিন রেসিপি, আর সময় করে বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি যদি ভালো লাগে, তা হলে অবশ্যই লাইক বা কমেন্ট করে যানাবেন আর পারলে অবশ্যই শেয়ার করে দেবেন। তা হলে দেখে নিন চিংড়ি বিরিয়ানি কি ভাবে বানাবেন।



chingri-biryani-recipe

উপকরণ :- চিংড়ি মাছ ৫০০ গ্রাম, বাসমতী চাল ৪ কাপ( চাল রান্নার প্রায় ১ ঘণ্টা আগে ভিজিয়ে রাখতে হবে), গোল মরিচ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, গরম মশলা গুঁড়ো ১/২ চামচ, জিরে গুঁড়ো ১/২ চামচ, ধনে গুঁড়ো ১/২ চামচ, বিরিয়ানি মশলা ১ চামচ, নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ, ধনেপাতা আর পুদিনা পাতা কুঁচি ২ টেবিল চামচ, গোটা কাঁচা লঙ্কা ৪ টি, ২ টো পেঁয়াজ গ্রেড করা বা বাটা, আদা - রুসুন বাটা ২ চামচ, ২ টো বড়ো পেঁয়াজ ডুবো তেলে ভেজে নিতে হবে, এলাচ ৫ টা, লবঙ্গ ৫ টা, দারচিনি ৩ টে, ২ টো তেজপাতা, গোটা জিরে ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ঘি ২ টেবিল চামচ, তেল ২ চামচ আর লাগছে টক দই ১ কাপ।

কি ভাবে বানাবেন  চিংড়ি বিরিয়ানি?



প্রণালি :- প্রথমে চিংড়ি মাছ এর সব খোলা ফেলে দিয়ে ভালোকরে ধুয়ে নিতে হবে। এরপর চিংড়ি মাছে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
চিংড়ি মাছ ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে দিয়ে দিতে হবে নুন - হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবার দরকার নেই। চিংড়ি মাছ তেলে দিলে যে রঙ টা আসে, সেতা আসলেই তুলে নিতে হবে।
এই তেলেই দিতে হবে ১ টেবিল চামচ ঘি। ঘি গলে গেলে দিতে হবে এলাচ -লবঙ্গ -দারচিনি আর গোটা জিরে। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গ্রেড করা পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে।
পেঁয়াজ ভাজা হলে ওর মধ্যে এক এক করে দিতে হবে আদা-রুসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। আদা - রুসুন ভালোভাবে ভাজতে হবে যাতে আদা- রুসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
এরপর দিতে হবে ধনে -জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। সামান্য নাড়াচাড়া করে নিয়ে টক দই দিয়ে দিতে হবে। এবার সব উপকরণ এক সাথে কষিয়ে নিতে হবে।
এরপর নুন আর গরম মশলা দিয়ে এক দু'বার নাড়াচাড়া করে ভাজা চিংড়ি মাছ দিতে হবে। আর দিতে হবে ধনেপাতা - পুদিনা পাতা কুঁচি। মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যস বন্ধ করে নামিয়ে নিতে হবে।
বিরিয়ানির রাইস বানানোর জন্য একটি পাত্রে জল নিয়ে গরম হতে দিতে হবে। জলের মধ্যে দিতে হবে তেজপাতা, পরিমাণ মতো নুন আর ১ চামচ তেল।
জল ফুটে উঠলে দিতে হবে ভেজানো চাল। ভাত ৯০ ভাগ হবে আর ১০ ভাগ দমে দিতে হবে।
ভাত হয়ে গেলে ছিদ্র থাকা একটি পাত্রে ঢেলে নিতে হবে।
এরপর চিংড়ি মশলার কড়া গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা খুলে নিতে হবে। অর্ধেক গ্রেভি আর চিংড়ি মাছ তুলে নিতে হবে। কড়াতে এবার গরম ভাত দিয়ে দিতে হবে। হাতা দিয়ে উপরের ভাত সমান করে দিতে হবে। ভাতের ওপর দিতে হবে ভাজা পেঁয়াজ, তুলে রাখা গ্রেভি সহ চিংড়ি মাছ, গোল মরিচ গুঁড়ো আর ঘি। এবার এটা ঢাকা দিয়ে গ্যাস অন করে দিতে হবে।
এরপর এটা হতে দিতে হবে প্রায় ১০ মিনিট তবে মাঝারি আঁচে।
১০ মিনিট পর গরম গরম পরিবেশন করুন চিংড়ি বিরিয়ানি।
বিস্তারিত পড়ুন

ভেজ বিরিয়ানি

ভেজ বিরিয়ানি

ভেজ বিরিয়ানি রেসিপি

Vegetable-Biryani-Recipe-Bengali-Style

উপকরণ :- বাসমতী চাল ৫০০ গ্রাম, কিছু সব্জি মাঝারি মাপ করে কাটা যেমন ফুলকপি- বিনস আর গাজর, পনীর মাঝারি মাপ করে কাটা(পনীর আর সব্জি সব মিলিয়ে আছে প্রায় ৫০০ গ্রাম), মটর শুঁটি সেদ্ধ, কিছু কাজুবাদাম - কিশমিশ, টকদই১ কাপ, আদা-রুসুন বাটা ১ চামচ,২ টো পেঁয়াজ বাটা,২ টো পেঁয়াজ ডুবো তেলে ভাজা, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুঁচি ১ টেবিল চামচ, ৪টি গোটা কাঁচা লঙ্কা,নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, গোল মরিচ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ঘি ১ টেবিল চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, তেজপাতা ২ টো, স্টার এনিস ২ টো, দারচিনি ৪ টি, লবঙ্গ ৬ টি, এলাচ ৬ টি, শুকনো আদা ২ টুকরো।

কি ভাবে বানাবেন ভেজ বিরিয়ানি রেসিপি ?



প্রণালি :- রান্নার ৩০ মিনিট আগে বাসমতী চাল ধুয়ে ভিজিয়ে দিতে হবে। এরপর সব সব্জি যেমন ফুলকপি, বিনস আর গাজর সামান্য হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। সব্জি সেদ্ধ করার সময় মনে রাখবেন গাজর আগে দেওয়ার। কিছুক্ষণ পর বিনস- ফুলকপি দেবেন, কারণ গাজর শক্ত হয়। এরপর সেদ্ধ করা সব্জি ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। গরম তেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করা সব্জি। সব্জি অর্ধেক ভাজা হলে সেদ্ধ করা মটর শুঁটি, কাজুবাদাম, কিশমিশ দিয়ে দিতে হবে। সব উপকরণ ভেজে নিতে হবে। ভাজা সব্জি তুলে নিয়ে কড়াতে আবার সামান্য তেল দিতে হবে। তেলে পনীর ভেজে তুলে নিতে হবে। পনীর বেশি ভাজবার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা পনীর তুলে নিতে হবে।
গ্যাসের একদিকে গ্রেভি বানাতে হবে আর অন্য দিকে বিরিয়ানি র রাইস বানাতে হবে। প্রথমে রাইস বানানোর জন্য একটি পাত্রে জল নিয়ে গ্যাসে বসাতে হবে। জলের মধ্যে দিতে হবে তেজপাতা, এলাচ -লবঙ্গ -দারচিনি, স্টার এনিস, শুকনো আদা আর দিতে হবে পরিমাণ মতো নুন।
জল ফুটে উঠলে দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা আর ভেজানো চাল। ভাত হতে থাক এসময় গ্যাসের অপর দিকে গ্রেভি বানিয়ে নিতে হবে।
কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে দিতে হবে আদা-রুসুন বাটা।
আদা-রুসুন তেলে ভাজার পর এক এক করে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা আর নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে টক দই।
টক দই এ নুন মিশিয়ে গ্রেভিতে দিলে দই ফেটে যাওয়ার ভয় থাকেনা।
টক দই যে পাত্রে নেওয়া হয়েছিলো সেই পাত্রটা জলে ধুয়ে কড়াতে দিয়ে দিতে হবে।
মাঝে মাঝে ভাত দেখতে হবে। ভাত ৯০ ভাগ হবে আর বাকি ১০ ভাগ দমে হবে। ভাত তৈরি হলে ছিদ্র থাকা একটি পাত্রে ঢেলে নিতে হবে।
এসময় গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুঁচি, ভেজে রাখা সব্জি পনীর আর ওপরে দিয়ে দিতে হবে গরম ভাত।
ভাত সমান করে নিতে হবে। ওপরে দিতে হবে ঘি, ভাজা পেঁয়াজ আর গোল মরিচ গুঁড়ো।
এরপর এটা হতে দিতে হবে ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ১০ মিনিট তবে মাঝারি আঁচে।
১০ মিনিট পর ঢাকা খুলে সব উপকরণ মিশিয়ে গরম গরম পরিবেশন করুন ভেজ বিরিয়ানি।

বিস্তারিত পড়ুন