Showing posts with label ফ্রায়েড সিমুই. Show all posts
Showing posts with label ফ্রায়েড সিমুই. Show all posts

ফ্রায়েড সিমুই

ফ্রায়েড সিমুই

ফ্রায়েড সিমুই রেসিপি

Fried-Semai-Bengali-recipe


উপকরণ :- সিমুই ১০০ গ্রাম, কিছু বিনস কুঁচানো, ১ টা গাজর কুঁচি, ১ টা পেঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, ১ টা টম্যাটো কুঁচি, ৩ টে কাঁচালঙ্কা কুঁচি, ২ টো লবঙ্গ, ২ টো এলাচ, ১ টা দারচিনি, সামান্য গোটাজিরে, কিছু বাদাম( বাদাম কড়াতে সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে, পরে ঠান্ডা হলে খোসা ফেলে দিয়ে দু'ভাগ করে নিতে হবে),কিছু কিশমিশ, তেল ১ টেবিল চামচ, গ্রেড করা আদা-রুসুন আধা চা চামচ, গোল মরিচ এর গুঁড়ো সামান্য, নুন পরিমাণ মতো আর লাগছে ডিম দু'টো।

 

কি ভাবে বানাবেন ফ্রায়েড সিমুই ?





প্রণালি :-
প্রথমে সিমুই সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল নিয়ে গরম হতে দিতে হবে। জলের মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন আর ১/২ চামচ তেল।
জল ফুটে উঠলে দিয়ে দিতে হবে সিমুই। সিমুই সেদ্ধ হতে বেশি সময় লাগেনা, তাই মাঝে মাঝে দেখতে হবে সিমুই সেদ্ধ হয়েছে কিনা। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই।
সিমুই সেদ্ধ হলে ছিদ্র থাকা একটি পাত্রে ঢেলে নিতে হবে। গরম সিমুই এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিতে হবে। সিমুই সেদ্ধ করলে একটু চটচটে ভাব চলে আসে, ঠান্ডা জল দিলে চটচটে ভাব টা চলে যায়।
ফ্রায়েড সিমুই বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে দু'টো ডিম ফাটিয়ে দিতে হবে।
ডিমের ঝুরো বানাতে হবে। ডিম বেশি লাল করে ভাজবার দরকার নেই
ডিমের ঝুরো তৈরি হলে নামিয়ে নিতে হবে।
কড়াতে আবার তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ ফাটিয়ে তবেই তেলে দেবেন।
এরপর এক এক করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি, গাজর কুঁচি, বিনস কুঁচি আর পরিমাণ মতো নুন।
সব উপকরণ তেলে ভাজতে হবে। তবে খুব বেশি ভাজবার দরকার নেই। শুধু একটু সেঁতলে নিলেই হবে।
সব্জি ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেড করা আদা-রুসুন, ভাজা বাদাম, কিশমিশ, কাঁচালঙ্কা কুঁচি আর টম্যাটো কুঁচি।
আবার সব উপকরণ ভাজতে হবে, কারণ আদা-রুসুনের একটা কাঁচা গন্ধ থাকে।
এরপর দিতে হবে সেদ্ধ করা সিমুই। সিমুই ভাজা ভাজা হলে খেতে ভালোলাগে।
নামানোর আগে দিতে হবে ডিমের ঝুরো, সামান্য ধনেপাতা কুঁচি আর গোল মরিচ গুঁড়ো।
মিশিয়ে নিলেই তৈরি ফ্রায়েড সিমুই। এটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন।
বিস্তারিত পড়ুন

মশালাদার সিমুই বা ফ্রায়েড সিমুই রেসিপি

মশালাদার সিমুই বা ফ্রায়েড সিমুই রেসিপি

 মশালাদার সিমুই বা  ফ্রায়েড সিমুইঃ

break-fast-fried-simui-recipe

উপকরণ :- 

  • ২ কাপ সিমুই , 
  • ১ কাপ কুঁচানো পেঁয়াজ , 
  • ১ কাপ টম্যাটো কুঁচি, 
  • স্লাইস করা ১ টা টম্যাটো, 
  • স্লাইস করা ১ টি বড় আলু, 
  • ফুলকফি আর গাজর একটু বড় করে কাটা ২ কাপ, 
  • স্লাইস করা বিনস ১ কাপ, 
  • ১ টা ডিম, 
  • হলুদ গুঁড়ো ১ চামচ, 
  • গুঁড়ো লঙ্কা ১ চামচ, আদা বাটা ১ চামচ, 
  • রসুন বাটা ১ চামচ, 
  • ধনেপাতা কুঁচি, 
  • গরম মশলা ১/২ চামচ, 
  • ঘি ১ চামচ, 
  • লবঙ্গ ২ টি , 
  • দারচিনি ১ টা, 
  • এলাচ ২ টি, 
  • সাদা তেল আর স্বাদ মতো লবণ, 
  • সাজানোর জন্য ধনেপাতা,
  • টম্যাটো, 
  • কাঁচা লঙ্কা আর টম্যাটো সস।


আমার যত প্রিয় রেসিপিঃ 


মশালাদার সিমুই বা  ফ্রায়েড সিমুই কিভাবে বানাবেন?

প্রণালী:-

  • প্রথমে ওভেন এ একটি পাত্র বসিয়ে জল দিতে হবে। ওতে ১/২ চামচ তেল আর স্বাদ মতো লবণ দিয়ে জল টাকে ফোটাতে হবে। জল ফুটলে ওতে সিমুই দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর সেদ্ধ হলে জল ঝারিয়ে নিতে হবে। 
  • এরপর কড়াই তে তেল দিতে হবে। 
  • এরপর একে একে লবণ আর হলুদ দিয়ে সব্জি, স্লাইস করা টম্যাটো, আলু ভেজে নিতে হবে। আলু লাল করে ভাজতে হবে আর বাকি সব্জির রং বজায় রাখার জন্য লাল করে ভাজার দরকার নেই। 
  • ডিম হলুদ, লবণ দিয়ে ভেজে লম্বা লম্বা করে ছুঁরি দিয়ে কেটে নিতে হবে। 
  • তেলে এলাচ, লবঙ্গ , দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি আর টম্যাটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর একে একে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুঁচি, ঘি গরম মশলা আর স্বাদ মতো লবণ দিতে হবে।
  • মশলা ভাজাভাজা হয়ে এলে সেদ্ধ করা সিমুই, ভাজা সব্জি,আলু,ডিম দিয়ে বেশ কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে। 
  • মশলা, সব্জি আর সিমুই ভালোভাবে মিশে গেলেই তৈরি মশালাদার সিমুই বা ফ্রায়েড সিমুই। 
  • প্লেটে ঢেলে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টম্যাটো আর টম্যাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মশালাদার সিমুই বা ফ্রায়েড সিমুই।।



বিস্তারিত পড়ুন