Showing posts with label এগ ফ্রায়েড রাইস. Show all posts
Showing posts with label এগ ফ্রায়েড রাইস. Show all posts

আম পান্না

আম পান্না

 আম পান্না রেসিপি

 Aam-panna-recipe-Summer-drinks

উপকরণ :- ৩ গ্লাস আম পান্না বানানোর জন্য লাগছে ১ টা মাঝারি মাপের কাঁচা আম, চিনি ২ টেবিল চামচ( চিনি সম্পূর্ন নির্ভর করে আমের উপর, আম যদি টক হয় তাহলে বেশি চিনি লাগে আর যদি আম মিস্টি হয় তাহলে কম চিনি লাগে), লেবু ১/২, বিটনুন ১/২ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ভাগ( গোটা জিরে কে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করা, আগে থেকে বানানো জিরে গুঁড়ো ব্যবহার না করে যখন আম পান্না বানাবের ঠিক তার আগে জিরে গুঁড়ো বানাবেন, এতে গন্ধটা ভালো আসে), গোটা কয়েক পুদিনা পাতা, বরফের টুকরো আর লাগছে ২ গ্লাস জল।

কি ভাবে বানাবেন আম পান্না ?



প্রণালি :- প্রথমে কাঁচা আম সেদ্ধ করে নিতে। সেদ্ধ আম ঠাণ্ডা হলে, আমের শাঁস নিতে হবে। আমের বীজ আর খোসা ফেলে দিতে হবে।
আম পান্না বানানোর জন্য মিক্সিতে এক এক করে সব উপকরণ দিতে হবে - আমের শাঁস, চিনি, রোস্টেড জিরে গুঁড়ো, বিটনুন, পুদিনা পাতা, বরফের টুকরো, জল আর লেবুটা ছাকুনি তে ছেঁকে দিয়ে দিতে হবে। বরফের টুকরো একটু বেশি করে দেবেন। মিক্সিতে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এএরপর গ্লাসে ঢেলে নিতে হবে। যদি আমের চঁচ থাকে তা হলে ছাকুনি তে ছেঁকে গ্লাসে ঢালবেন।
গ্লাসের মধ্যে দিয়ে দিন ১ টা বরফের টুকরো। মানের মতো সাজিয়ে পুদিনা পাতা আর লেবু দিয়ে পরিবেশন করুন আম পান্না।
বিস্তারিত পড়ুন

বাড়িতে বানান এগ ফ্রায়েড রাইস রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি

বাড়িতে বানান এগ ফ্রায়েড রাইস রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি

বাড়িতে বানান Egg Fried Rice খুব সহজে খুব তাড়াতাড়ি

quick-fried-rice-recipe-at-home-with

এগ ফ্রায়েড রাইস রেসিপিঃ

উপকরণ :- সেদ্ধ বাসমতী রাইস প্রায় 2 বাটি, বিনস- গাজর-ফুলকপি ছোট ছোট করে কাটা 2 কাপ, বীজ ফেলে দিয়ে টম্যাটো কুচি ১/২ কাপ, বাঁধাকপি ১/২ কাপ, লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ ১/২ কাপ, কাঁচালঙ্কা কুচি ২টি, গোটা রসুন ২ থেকে ৩ কোয়া,লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ গুড়ো ১/২ চামচ, লঙ্কা গুড়ো ১/২ চামচ, ২টো ডিম ঝুড়ো করে ভাজা,লবণ স্বাদ মতো আর সাদা তেল।

আমার যত প্রিয় রেসিপিঃ



প্রণালি :- প্রথমে কড়াইতে ২ চামচ এর মতো তেল দিতে হবে। তেল গরম হলে গোটা রসুন, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিতে হবে। এরপর একে একে কেটে রাখা বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আর গোল মরিচ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর এতে লঙ্কা গুড়ো আর ঝুড়ো করে ভেজে রাখা ডিম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা বাসমতী রাইস দিয়ে দিতে হবে। সমস্ত সব্জি আর রাইস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি এগ ফ্রায়েড রাইস।।

কিভাবে বানাবেন এগ ফ্রায়েড রাইস?


বিস্তারিত পড়ুন