Showing posts with label চিকেন রেসিপি. Show all posts
Showing posts with label চিকেন রেসিপি. Show all posts

মোঘলাই চিকেন বিরিয়ানি রেসিপি

মোঘলাই চিকেন বিরিয়ানি রেসিপি

মোঘলাই চিকেন বিরিয়ানি 

উপকরণ :- চিকেন ৩০০ গ্রাম, নুন পরিমাণ মতো, লেবুর রস ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ২ টো পেঁয়াজ বাটা, ১ টা বড় পেঁয়াজ সরু সরু করে কেটে ডুবো তেলে ভাজা, টক দই ২ টেবিল চামচ, ২ টো কাঁচা লঙ্কা গোল গোল করে কাটা, লঙ্কা গুঁড়ো ১ চামচ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ৪টি, দারচিনি ২টো, লবঙ্গ ৬ টি, কাজু বাদাম ১০ টা, ক্রিম ১চামচ, আদা রুসুন বাটা ১ চামচ, বিরিয়ানি মশলা ১ চামচ, নাড়কেলের দুধ ১ কাপ আর লাগছে বাসমতী চাল ২ কাপ( রান্না ১৫ মিনিট আগে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে)।

কি ভাবে বানাবেন মোঘলাই চিকেন বিরিয়ানি? 

 

প্রণালি :- প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে। তাই চিকেন এর মধ্যে লেবুর রস আর নুন। হাত দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১০ মিনিট।
বিরিয়ানি বানানোর জন্য কড়া গরম করে ঘি দিতে হবে। আপনারা চাইলে অবশ্যই বেশি ঘি দিয়ে বানাতে পারেন। ঘি গলে গেলে দিয়ে দিতে হবে কাজুবাদাম। কাজুবাদাম হালকা ভাজা হলে খেতে ভালো লাগে। এরপর দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ যতোক্ষন না লালচে ভাব আসে ততক্ষণ ভাজতে হবে। এরপর দিতে হবে আদা-রুসুন বাটা। আদা-রুসুন পেঁয়াজ এর সাথে ভেজতে হবে,না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। ওর মধ্যে দিয়ে দিন ম্যারিনেট করা চিকেন, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর টকদই। টকদই নুন দিয়ে ফেটিয়ে তবেই দেবেন। আর দিয়ে দিন বিরিয়ানি মশলা। সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে ৫ মিনিট এর মতো ঢাকা দিয়ে হতে দিতে হবে। তবে মাঝে এক বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। ৫ মিনিট পর দিয়ে দিন নাড়কেলের দুধ আর ক্রিম। আবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট। তবে মাঝে ১ বার ঢাকা খুলে চিকেন উল্টে দিতে হবে।
১০ মিনিট পর ঢাকা খুলে চিকেন আর অর্ধেক গ্রেভি তুলে নিতে হবে। বিরিয়ানির চিকেন তৈরি।
কড়ার গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে চাল আর জল। যে কাপের মাপ করে চাল নেবেন ওই কাপের ই মাপ করে জল দেবেন। আমি এখানে ২ কাপ চাল নিয়েছি তাই ৪ কাপ জল দিলাম। আপনারা যদি বিরিয়ানির রাইস বানিয়ে বিরিয়ানি বানান সেক্ষেত্রে জল লাগবে না।এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট।
১০ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে মাঝে গর্ত করে নিতে হবে। গর্ত এর মধ্যে দিয়ে দিন মশলা সহ চিকেন। আর ওপরে ছড়িয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ। ওপরের ভাত হাতা দিয়ে সমান করে ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট, আঁচ কমিয়ে।
৫ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মোঘলাই বিরিয়ানি।
বিস্তারিত পড়ুন

চিকেন ৬৫

চিকেন ৬৫

চিকেন ৬৫ রেসিপি

 চিকেন ৬৫ হল ভারতের একটি জনপ্রিয় খাবার। আপনারা হয়তো চিকেন দিয়ে বাড়িতে নানা ধরনের রেসিপি প্রায় বানিয়ে থাকেন , কিন্তু এই চিকেন ৬৫ বানিয়ে দেখেছেন কি ? ঝটপট লিখে ফেলুন এই রেসিপি আর বানিয়ে ফেলুন।


Chicken-65-Recipe-Bengali-Style

উপকরণ :- হাড় ছাড়া চিকেন ২০০ গ্রাম ( চিকেন ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে), আদা - রুসুন বাটা ১ চামচ, নুন পরিমাণ মতো, গোল মরিচ এর গুঁড়ো সামান্য, গরম মশালা গুঁড়ো ১/৪ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ,চালের গুঁড়ো ১ চামচ, ময়দা ১ চামচ, লেবুর রস ১/৪ চামচ, হলুদ গুঁড়ো সামান্য, ডিম ১ টা (এখানে ১ টা ডিম লাগছে না অর্ধেক ডিম লাগবে), টক দই ২ টেবিল চামচ, রেড চিলি সস ১/২ চামচ, রুসুন কুঁচি এক কোয়া, অল্প কাঁচা লঙ্কা কুঁচি, লাগছে সাদা তেল, সাহ জিরা সামান্য আর লাগছে বেশ কয়েকটা কারি পাতা।

 কি ভাবে বানাবেন চিকেন ৬৫ ?



প্রণালি :- প্রথমে চিকেন ম্যারিনেট করবার জন্য একটি পাত্রে নিতে হবে।
এরপর এক এক করে সব উপকরণ ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, আদ - রুসুন বাটা, গোল মরিচ এর গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে অর্ধেক কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বাকি পরে ব্যবহার হবে, দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, লেবুর রস। এবার ডিম টা ফাটিয়ে নিতে হবে একটি বাটিতে। ডিম টা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার এই ফেটানো ডিমের অর্ধেক দিয়ে দিতে হবে চিকেন এর মধ্যে।
এরপর হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৩০ মিনিট।
৩০ মিনিট পর ম্যারিনেট করা চিকেন ভাজবার জন্য একটু বেশি করে তেল নিয়ে গরম হতে দিতে হবে।
তেল গরম হলে এক এক করে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন।
উল্টে পাল্টে চিকেন ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজতে হবে আঁচ টা কমিয়ে।
চিকেন লালচে করে ভাজা হলে তুলে নিতে হবে তেল ঝড়িয়ে। একি ভাবে সব চিকেন ভেজে তুলে নিতে হবে।
চিকেন ৬৫ বানানোর জন্য প্রথমে টক দই নিতে হবে একটা বাটিতে। ওর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিতে হবে সামান্য নুন। কারন চিকেন এ নুন দেওয়া আছে তাই দই এর মধ্যে নুন টা অবশ্যই দেখে দিতে হবে।
‎ওর মধ্যে দিয়ে দিতে হবে রেড চিলি সস।
‎এবার সব উপকরণ এক সাথে মিশিয়ে নিতে হবে।
‎এরপর পাত্র গরম করে ১ চামচ এর মতো তেল দিতে হবে।
‎তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে সাহ জিরা, কুঁচানো রুসুন, কাঁচা লঙ্কা কুঁচি আর কারি পাতা।
‎এবার সব উপকরণ এক দু'বার এদিক ওদিক নাড়াচাড়া করে নিতে হবে। এই উপকরণ কিন্তু ভাজলে হবে না।
‎এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে দই এই মিশ্রণ।
‎এবার সব উপকরণ নাড়াচাড়া করে দই এর পরিমাণ কমিয়ে নিতে হবে কারন চিকেন ৬৫ শুকনো শুকনো হবে।
‎দই এর পরিমাণ কমে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা চিকেন।
‎এরপর সব উপকরণ মিশিয়ে নিলেই তৈরি চিকেন ৬৫।
বিস্তারিত পড়ুন

চিলি চিকেন

চিলি চিকেন

চিলি চিকেন রেসিপি 

Chilli-Chicken-Recipe-Bengali-style


উপকরণ :- বোনলেস চিকেন ৩০০ গ্রাম ( চিকেন ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে), একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম মাঝারি মাপ করে চৌক চৌক করে কেটে নিতে হবে ( পেঁয়াজ কাটার পর একটা একটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে), ১ টা কাঁচা লঙ্কা কুঁচি, আদা রুসুন কুঁচি ১ চামচ ( আদা- রুসুন সরু সরু করে কাটতে হবে), পেঁয়াজ পাতা কুঁচি ১ টেবিল চামচ, পেঁয়াজ পাতাতে যে পেঁয়াজ থাকে সেগুলো কুঁচিয়ে নিতে হবে, লাগছে সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, সাদা তেল, ভিনিগার ১ চামচ( আপনারা চাইলে এর বদলে লেবুর রস ব্যাবহার করতে পারেন), সোয়া সস ১ চামচ, রেড চিলি সস ১ চামচ, টম্যাটো সস ১ চামচ, আদা-রুসুন বাটা ১/২ চামচ, গোল মরিচ এর গুঁড়ো ১/২ চামচ, নুন পরিমাণ মতো, ময়দা প্রায় ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ আর লাগছে বেকিং সোডা ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ।

 কি ভাবে বানাবেন চিলি চিকেন ?





প্রণালি :-
সব উপকরণ মেশানোর জন্য একটি পাত্র নিতে হবে।
পাত্রের মধ্যে নিতে হবে চিকেন, দিয়ে দিতে হবে ভিনিগার, পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আদা- রুসুন বাটা, গোল মরিচ এর গুঁড়ো আর দিতে হবে ১ চামচ তেল। হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট।
১৫ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। এরমধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা, দিয়ে দিতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার ২ চামচ এর মতো রেখে বাকিটা দিয়ে দিতে হবে।
হাত দিয়ে সব উপকরণ মাখাতে হবে, তা হলে কতোটা জল লাগবে বোঝা যাবে।
এরপর অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, এমন ভাবে মাখতে হবে সব উপকরণ যেনো মাংস তে লেগে থাকে।
এবার এগুলো ডুবো তেলে ভাজবার জন্য তেল গরম হতে দিতে হবে।
তেল গরম হলে দিয়ে দিতে হবে এক এক করে মশলা মাখানো চিকেন।
এবার এটা মাঝারি আঁচে ভাজতে হবে, তাহলে চিকেন ভালোভাবে ভাজা হবে আর মচমচে হবে।
উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে।
এরপর ভাজা হলে তুলে নিতে হবে, তবে তেল ঝড়িয়ে।
একি ভাবে বাকি চিকেন ভেজে তুলে নিতে হবে।
চিলি চিকেন বানানোর জন্য কড়া গরম করে ২ চামচ তেল দিতে হবে।
তেল গরম হলে দিয়ে দিতে হবে আদা-রুসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, ক্যাপসিকাম কুঁচি আর দিতে হবে কাঁচা পেঁয়াজ কুঁচি।
সব উপকরণ ভাজতে হবে। তবে বেশি ভাজবার দরকার নেই, শুধু একটু সেঁতলে নিলেই হবে।
এসময় ২ চামচ কর্নফ্লাওয়ার একটি পাত্রে নিতে হবে। এরমধ্যে নিতে হবে ১ কাপ জল। ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে কড়াতে।
এরপর দিতে হবে কাঁচালঙ্কা কুঁচি, চিনি আর লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিতে হবে সোয়া সস, রেড চিলি সস, টম্যাটো সস আর দিতে হবে পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নিতে হবে।
গ্রেভি ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
এবার গ্রেভিটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠাণ্ডা করে ভাজা চিকেন এর পিস দিলে, চিকেন মচমচে থাকে।
গ্রেভি অর্ধেক ঠাণ্ডা হলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন, আর দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা কুঁচি।
মিশিয়ে নিয়েই পরিবেশন করুন চিলি চিকেন।

বিস্তারিত পড়ুন