Showing posts with label ডিম পর্ব. Show all posts
Showing posts with label ডিম পর্ব. Show all posts

ডিম কষা - সহজেই বানিয়ে ফেলুন ডিমের কষা

ডিম কষা - সহজেই বানিয়ে ফেলুন ডিমের কষা

ডিম কষা রেসিপি

 ডিম কষা, এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন হাতের কাছে পাওয়া বেশ কিছু উপকরণ দিয়ে। এর মূল উপকরণ হল সেদ্ধ ডিম। ডিম আমরা সবাই খেতে ভালোবাসি। তাই আর দেরি না করে লিখে নিন রেসিপি, আর বানিয়ে ফেলুন এই সুস্বাদু ডিমের কষা।

Dim-kosha-bengali-egg-curry-recipe

উপকরণ - ৬ টা সেদ্ধ ডিম, ২ টো বড়ো পেঁয়াজ কুঁচি, ৩ টে টম্যাটো কুঁচি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, ২ টো কাঁচা লঙ্কা একটু বড়ো বড়ো করে কাটতে হবে, এলাচ ২ টো, লবঙ্গ ৪ টি, দারচিনি ১টা, আদা-রুসুন বাটা ১ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, নুন পরিমান মতো, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ আর লাগছে তেল ৩ চামচ।

কি ভাবে বানাবেন ডিম কষা? 


প্রনালি:- ডিমের কষা বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেলে ডিম দিতে হবে। ডিম বেশি ভাজবার দরকার নেই, হালকা ভাজা হলে তুলে নিতে হবে। ওই তেলেই দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে তবেই গ্রেভি খেতে ভালো লাগবে।
ভাজা পেঁয়াজ এর মধ্যে দিতে হবে আদা-রুসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আদা -রুসুন পেঁয়াজ এর সাথে কষিয়ে নিতে হবে।
এরপর দিতে হবে টম্যাটো কুঁচি আর নুন। এ সময় নুন দিলে টম্যাটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুঁচি। দু-এক বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট তবে মাঝে এক বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে।
টম্যাটো সেদ্ধ হলে ১ কাপ জল, ভাজা ডিম আর ধনেপাতা কুঁচি দিয়ে দিতে হবে। আবার এটা হতে দিতে হবে প্রায় ৫ মিনিট আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে।
৫ মিনিট পর নামিয়ে নিন ডিমের কষা
বিস্তারিত পড়ুন

ডিম পোচ কারি

ডিম পোচ কারি

ডিম পোচ  কারি রেসিপি 

উপকরণ :- ডিম ৫ টা, ২ টো পেঁয়াজ কুঁচি ( পেঁয়াজ ছোট ছোট করে কাটতে হবে), ক্যাপসিকাম কুঁচি ১ টা ক্যাপসিকাম এর ৪ ভাগের ১ ভাগ, ২ টো বড়ো টম্যাটো কুঁচি, সাদা তেল ৩ চামচ, ১ কোয়া রুসুন আর কিছুটা আদা সরু সরু করে কেটে নিতে হবে, নুন পরিমাণ মতো, আদা - রুসুন বাটা ১/২ চামচ, গরম মশলা গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো ১ চামচ, ১ টা কাঁচা লঙ্কা কুঁচি, ধনেপাতা কুঁচি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দু'টো মিলিয়ে নিতে হবে ১/২ চামচ আর লাগছে গোল মরিচ এর গুঁড়ো সামান্য।

 কি ভাবে বানাবেন ডিম পোচ কারি ?



প্রণালি :- 
ডিম পোচ কারি বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে।
তেলের মধ্যে দিয়ে দিতে হবে আদা - রুসুন কুঁচি আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভাজতে হবে তবে বেশি ভাজবার দরকার নেই।
পেঁয়াজ অর্ধেক ভাজা হলে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুঁচি।
ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার ভালোভাবে ভাজতে হবে।
পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হলে দিয়ে দিতে হবে আদা-রুসুন বাটা, জিরে - ধনে গুঁড়ো, লঙ্কা - হলুদ গুঁড়ো ( হলুদ গুঁড়ো কিনতি খুব কম দেবেন, তা হলে রান্নার রং টা ভালো আসবে)।
এরপর মশলা তে দিতে হবে সামান্য জল, তা হলে মশলা ভালোভাবে কষানো যাবে।
মশলা ভাজতে হবে, না হলে আদা-রুসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে টম্যাটো কুঁচি, কিছুটা ধনেপাতা কুঁচি, গরম মশলা গুঁড়ো আর দিতে হবে নুন। এ সময় নুন দিলে টম্যাটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে।
সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১০ মিনিট, তবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
১০ মিনিট পর যখন টম্যাটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে তখন অল্প জল দিতে হবে।
জল ফুটে উঠলে ওর মধ্যে দিতে হবে ডিম কিন্তু তার আগে ডিম ফাটিয়ে নিতে হবে একটি পাত্রে।
হাতা দিয়ে মশলা সরিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ডিম।
এই ভাবে ৫ টা ডিম ই দিয়ে দিতে হবে কড়াতে।
গ্রেভিতে নুন আছে কিন্তু ডিমে নুন নেই তাই সব ডিমের উপর অল্প অল্প করে নুন ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে হবে গোল মরিচ গুঁড়ো, সামান্য কাঁচালঙ্কা কুঁচি আর ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুঁচি।
সব উপকরণ মিলে মিশে রান্না টা দেখতে দারুন হয়।
এবার এটা হতে দিতে হবে ১৫ মিনিট তবে আঁচ কমিয়ে।
১৫ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিতে হবে ডিমের কুসুম সেদ্ধ হয়েছে কিনা।
আপনারা চাইলে কুসুম অর্ধেক সেদ্ধ ও খেতে পারেন ওটার স্বাদও আলাদা হয়।
নামিয়ে নিন কাঁচা ডিমের তরকারি বা ডিম পোচ কারি।
বিস্তারিত পড়ুন