Showing posts with label সিঙ্গারা. Show all posts
Showing posts with label সিঙ্গারা. Show all posts

আলুর চপ - কি ভাবে বানাবেন আলুর চপ

আলুর চপ - কি ভাবে বানাবেন আলুর চপ

আলুর চপ রেসিপি


উপকরণ :- ৮ টা চপ বানাতে লাগছে আলু ২০০ গ্রাম, ব্যাসন ২ টেবিল চামচ, ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি, আদা রুসুন ছেঁচা ১ চামচ এতে আছে রুসুন ৩ ভাগ আর আদা ১ ভাগ, ডুবো তেলে চপ ভাজবার জন্য সাদা তেল, লবণ পরিমাণ মতো, গোটা শুকনো লঙ্কা ৬ টা, রোস্টেড জিরে গুঁড়ো ১/২ চামচ, আর লাগছে ব্যাসনের ব্যাটার।

আলুর চপ রেসিপি কি ভাবে বানাবেন ?


প্রণালী :- ৩ ঘণ্টা আগে ব্যাসনের ব্যাটার গুলিয়ে রাখতে হবে। ব্যাসনের ব্যাটারটা গুলতে হবে ডের কাপ ব্যাসন, এক চিমটি খাবার সোডা, পরিমাণ মতো লবণ আর ১ কাপ জল দিয়ে। ব্যাটারটা ৫ মিনিট ধরে ভালোভাবে ফেটাতে হবে। এটা চপ বানানোর ৩ ঘণ্টা আগে।
৩ ঘণ্টা পর আলুর চপ বানানোর জন্য কড়াই গরম করে ২ চামচ তেল দিতে হবে। প্রথমে গোটা শুকনো লঙ্কা গুলো ভেজে তুলে নিতে হবে। আমি এখানে ৬ টা লঙ্কা নিয়েছি। কোন কোন লঙ্কা ঝাল বেশি হয় আবার কোন কোন লঙ্কা কম ঝাল। তাই আপনারা লঙ্কাটা দেখে দেবেন। লঙ্কা ভাজার পর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আলুর চপ বানাতে এই ভাজা লঙ্কাটাই ব্যবহার হবে বাড়তি কোন কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না। শুকনো লঙ্কা ভেজে তুলে নেবার পর ঐ তেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ বেশি ভাজবার দরকার নেই। পেঁয়াজ হাফ ভাজা হলে ওতে দিতে হবে আদা রুসুন ছেঁচা। আদা রুসুন তেলের সাথে সামান্য ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ আলু দুটো ভেঙে দিয়ে দিতে হবে। আলু পেঁয়াজ এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার এটা ঠাণ্ডা হতে দিতে হবে। আলু ঠাণ্ডা হয়ে গেলে ওতে দিতে হবে পরিমাণ মতো লবণ, ভাজা লঙ্কার গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো। সব উপকরণ একসাথে ভালোভাবে মাখতে হবে। তৈরি আলুর চপের পুর। মাখানো আলু থেকে সামান্য আলু নিয়ে প্রথমে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তবে আলু চ্যাপ্টা করতে হলে হাতে অল্প অল্প করে ব্যাসন নিতে হবে। যতো চ্যাপ্টা করা যায় ততই ভালো। একটি পাত্রে ব্যাসন ছড়িয়ে দিয়ে চ্যাপ্টা করা আলু রাখতে হবে। এই ভাবে ৮ টাই বানিয়ে নিতে হবে। চপ ভাজার জন্য তেল গরম হতে দিতে হবে। চপ ডুবো তেলে ভাজা হবে তাই একটু বেশি করেই তেল গরম হতে দিতে হবে। ব্যাটার টা আবার ভালোকরে ফেটিয়ে নিতে হবে। হাতের আঙুলের উপর আলুর চপের পুর নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। আর বাড়তি ব্যাসন ঝড়িয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। এইভাবে আর এক দুটো দিয়ে দিতে হবে। একপিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। দু পিঠই লালচে করে ভাজা হয়ে গেলে ভালো করে তেল ঝড়িয়ে তুলে নিন। তৈরি আলুর চপ।।


বিস্তারিত পড়ুন

সিঙ্গারা রেসিপি- সিঙ্গারা বানানোর পদ্ধতি- বাঙ্গালীর লোভনীয় খাবার

 সিঙ্গারা রেসিপি- সিঙ্গারা বানানোর পদ্ধতি- বাঙ্গালীর লোভনীয় খাবার

সিঙ্গারা রেসিপি- সিঙ্গারা বানানোর পদ্ধতি

উপকরণ:- ময়দা ১ কাপ, সাদা তেল, পরিমাণ মতো লবণ, সামান্য খাবার সোডা, গরম মশলা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ভাগ, সামান্য মৌরি, দুটো মাঝারি মাপের আলু সেদ্ধ, বাদাম ভাজা ২ চামচ, রোস্টেড জিরে গুঁড়ো ১/২ চামচ, ১ টা বড়ো পেঁয়াজ কুঁচানো, ধনেপাতা কুঁচি ১ চামচ, আদা রুসুন ছেঁচা ১/২ চামচ আর ৪ টে গোটা শুঁকনো লঙ্কা তেলে দিয়ে ভেজে হাত দিয়ে গুঁড়ো করা।।

samosa-recipe-Bengali-Singara-recipe

প্রণালি :- সিঙ্গারা বানানোর জন্য প্রথমে ময়দা মাখতে হবে। তাই একটি পাত্রে ময়দা নিতে হবে আর ওতে দিতে হবে সামান্য খাবার সোডা আর পরিমাণ মতো লবণ। ময়দার সাথে লবণ আর সোডা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিতে হবে ২ টেবিল চামচ তেল। তেল আর ময়দা ভালোকরে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখতে হবে। সবসময় মনে রাখবেন সিঙ্গারা বানাতে হলে ময়দা মাখাটা যেন পতলা না হয়ে যায়। একটু শক্ত রাখতে হবে। তাই সবসময় অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবেন। ময়দা ভালোভাবে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট এর মতো। এরপর বানাতে হবে সিঙ্গারার পুর। তাই কড়াই গরম করে ১ চামচ তেল দিতে হবে। তেল গরম হলে দিতে হবে গোটা মৌরি। মৌরি ভাজা হয়ে এলে ওতে দিতে হবে কুঁচানো পেঁয়াজ। পেঁয়াজ সামান্য ভেজে নিতে হবে। পেঁয়াজ হাফ ভাজা ভাজা হয়ে এলে দিতে হবে আদা রুসুন ছেঁচা। পেঁয়াজ এর সাথে আদা রুসুন সামান্য নেড়েচেড়ে নিয়ে দিতে হবে সেদ্ধ আলু। আলু গুলো খুঁন্তি দিয়ে ভেঙ্গে নিতে হবে, তবে পুরপুরি ম্যাশ করার দরকার নেই। ছোট টুকরো টুকরো করে নিতে হবে। এখানে আমি সেদ্ধ আলু ব্যাবহার করেছি। আপনারা চাইলে ছোট ছোট করে আলু কেটে এটা বানাতে পারেন। সেক্ষেত্রে পুর বানানোর সময় সামান্য জল ব্যাবহার করতে হবে। না হলে আলু সেদ্ধ হবে না। এরপর কড়াই দিতে হবে পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা বাদাম, আমি বাদাম কড়াই সামান্য তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে খোসা ফেলে দিয়ে ২ ভাগ করে নিয়েছি। আর দিতে হবে ভাজা লঙ্কা, আমি এখানে ৪ টে শুকনো লঙ্কা ব্যাবহার করেছি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। সব উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। সবশেষে দিতে হবে ধনেপাতা। এক দুবার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তৈরি সিঙ্গারার পুর। ওভেন থেকে নিমিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর মাখানো ময়দা থেকে ২ টো লেচি কাটতে হবে। ২ টো লেচি থেকে ৪ টে সিঙ্গারা বানানো হবে। এরপর সামান্য ময়দা দিয়ে ১ টা লেচি থেকে ১ টা বড়ো রুটি বেলে নিতে হবে। তবে সিঙ্গারা বানানোর ক্ষেত্রে রুটিটা একটু লম্বা করে বেলতে হবে। লম্বা রুটি টাকে একটা ছুরি দিয়ে মাঝামাঝি দুভাগ করে নিতে হবে। দুভাগের একটি ভাগ নিয়ে সিঙ্গারা বানানোর জন্য যে ধারটা ছুরি দিয়ে কাটা হয়েছে ঐ ধারে সামান্য জল বুলিয়ে দিতে হবে। এরপর দুপাট করে নিতে হবে আর হাত দিয়ে ধার ভালোভাবে চেপে দিতে হবে। এমন ভাবে চাপতে হবে যেনো ভাজবার সময় খুলে না যায়। একটা খিলি তৈরি হবে। খিলিটা বাঁহাতে নিয়ে ওতে পুর দিতে হবে। যে দিকটা বড়ো ঐ দিকে একটা ভাঁজ দিতে হবে ছোট দিকটার সমান করে। আর ছোট দিকে সামান্য জল বুলিয়ে দিতে হবে। জল বোলানোর পর ভাঁজ করা বড়ো দিকটা টেনে নিয়ে এসে ছোটো দিকের সাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। এইভাবে সব সিঙ্গারা বানিয়ে নিতে হবে। সিঙ্গারা বেশি তেল দিয়ে ভাজার জন্য কড়াই গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে এক এক করে কাঁচা সিঙ্গারা দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সিঙ্গারা বানানোর সময় অবশ্যই আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে। খুব গরম তেলে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে মচমচে ভাবটা আসবেনা বা ভেতরটা ভালোভাবে হবে না। সিঙ্গারা গুলো লালচে করে ভাজতে হবে তাই তাই মাঝে মাঝে এপিঠ ওপিঠ উল্টে দিতে হবে। সিঙ্গারা ভাজতে একটু বেশি সময় লাগে। সিঙ্গারা ভাজা হলে ভালোভাবে তেল ঝড়িয়ে তুলে নিতে হবে। তৈরি সিঙ্গারা। গরম গরম পরিবেশন করুন। 



বিস্তারিত পড়ুন