Showing posts with label বাংলা রেসিপি. Show all posts
Showing posts with label বাংলা রেসিপি. Show all posts

ঝিঙে ভাপা | Jhinge Bhapa Bengali Recipe

ঝিঙে ভাপা | Jhinge Bhapa Bengali Recipe

ঝিঙে ভাপা

আজ আমি ঝিঙে ভাপা বানিয়ে দেখাব। এটা একটি নিরামিষ রেসিপি। আমরা সাধারণত নানা ধরনের ভাপা খেয়ে থাকি আর সবার স্বাদ আলাদা হয়। তবে এই ঝিঙে ভাপার স্বাদ কিন্তু কোন অংশে কম নয়।  আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করে থাকি। তা হলে দেখে নিন এই ঝিঙে ভাপা বানাতে কি কি লাগছে।
jhinge-bhapa-bengali-recipe

উপকরণঃ-
ঝিঙে ৩০০ গ্রাম
নারকেল কোড়া ৩ টেবিল চামচ
পোস্ত ২ টেবিল চামচ
কালো সরষে ১ টেবিল চামচ
চিনি সামান্য ( তবে চিনি যদি খাবারে পছন্দ না করেন, তা হলে কিন্তু চিনি না দিয়েও এটা বানাতে পারেন )
হলুদ গুঁড়ো ১/৪ চামচ
নুন পরিমাণ মতো
কাঁচা লঙ্কা ৩ টি
লঙ্কা গুঁড়ো ১/২ চামচ
সরষের তেল

কি ভাবে বানাবেন এই ঝিঙে ভাপা? 



প্রণালিঃ-
প্রথমে ঝিঙের খোসা ফেলে দিয়ে মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিতে হবে।
এরপর কিছু উপকরণ পেস্ট বানাতে হবে । মিক্সির জারের মধ্যে নিতে হবে পোস্ত, সরষে, নারকেল কোড়া ,একটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিতে হবে আর দিতে হবে পরিমাণ মতো নুন। এবার জল দিয়ে সব উপকরণ ভালো ভাবে পেস্ট বানিয়ে নিতে হবে।
সব উপকরণ পেস্ট হয়ে গেলে নিয়ে নিতে হবে, যে পাত্রে ভাপা বানানো হবে। মিক্সির জারে পেস্ট লেগে থাকলে জল দিয়ে ধুয়ে ভাপার পাত্রে নিয়ে নিতে হবে।
এরপর ভাপার পাত্রে দিতে হবে হলুদ গুঁড়ো , লঙ্কা গুঁড়ো আর দিতে হবে চিনি। এবার সব উপকরণ মিশিয়ে নিতে হবে।
এরপর একটা পাত্র গরম করে সরষের তেল দিয়ে দিতে হবে । তেল গরম হলে ঝিঙে দিতে হবে। এবার ঝিঙে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবার দরকার নেই।
ঝিঙে ভাজা হলে ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে, যাতে রঙ টা ভালো আসে।
হলুদ দেওয়ার পর ঝিঙে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
এরপর ঝিঙে নামিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ভাপার পাত্রে।
সব উপকরণ আবার মিশিয়ে নিতে হবে।
ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল আর দিতে হবে কাঁচা লঙ্কা চেরা ।
এখন টিফিন বক্স টা ঢাকনা দিয়ে আটকে দিতে হবে কারন ভাপে বসাতে হবে।
ভাপে বসানোর জন্য একটা বড়ো পাত্রে জল নিয়ে গরম হতে দিতে হবে, তবে জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। টিফিন বক্সটা অর্ধেক ঢুবে থাকলেই হবে।
এবার ভাপার টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিতে হবে।
জলের পত্রটাও ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে বাস্প বেরিয়ে না যায়। এখন এটা হতে দিতে হবে ২০ মিনিট তবে আঁচটা কমিয়ে দিতে হবে।
২০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। তবে ভাপার পাত্রটা একটু ঠাণ্ডা হলে তুলতে হবে।
এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝিঙে ভাপা।।
বিস্তারিত পড়ুন

গোলা রুটি রেসিপি - সহজেই বানিয়ে ফেলুন গোলা রুটি | বাংলা রেসিপি

গোলা রুটি রেসিপি - সহজেই বানিয়ে ফেলুন গোলা রুটি | বাংলা রেসিপি

গোলা রুটি

গোলা রুটি খুবই সুস্বাদু একটি রেসিপি। রুটি বানানোর ঝামেলা অনেক , কিন্তু এই গোলা রুটি বানানো খুবই সহজ। এই রুটি কিন্তু গরম গরম পরিবেশন করতে হয়। আপনারা চাইলে আলুর দম দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এটা বানাতে উপকরণ প্রায় কিছুই লাগে না। আশাকরছি বাড়ির ছোট থেকে বড় সবার ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাতে পারেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তা হলে দেখে নিন গোলা রুটি বানাতে কি কি লাগছে।

https://youtu.be/ofhp_MEGkbs

উপকরণঃ- ২ কাপ আটা, নুন পরিমাণ মতো, আটা গোলানর জন্য জল, লাগছে সামান্য তেল আর লাগছে টিস্যু পেপার।।

কি ভাবে বানাবেন এই গোলা রুটি?



প্রণালিঃ- প্রথমে আটা গুলে নিতে হবে, তাই আটা একটা পাত্রে নিতে হবে।
ওরমধ্যে সামান্য নুন দিতে হবে।
এবার জল দিয়ে আটা টা ভালোভাবে গুলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আটা যেন ঢেলা পাকিয়ে না থাকে।
আটা কিন্তু বেশ পাতলা গুলতে হবে।
এবার গোলা রুটি বানানোর জন্য প্যান বসিয়ে গরম হতে দিতে হবে।
এবার পাত্রে সামান্য তেল দিতে হবে।
তেল টিস্যু পেপার দিয়ে পাত্রে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে রুটি পাত্রের নীচে লেগে না যায়।
এবার তেল বলানো পাত্র টার হাতল ধরে ,বাঁ হাতের সাহায্যে গ্যাস থেকে বেশ কিছুটা ওপরে তুলে নিতে হবে। কারণ গ্যাস এ বসান থাকলে আটার গোলা যখন দেওয়া হবে মাঝখান টা মোটা হয়ে যাবে, পাতলা হবে না।
এবার পাত্রে সামান্য আটা গোলা দিয়ে দিতে হবে।
আটা গোলা দেবার সাথে সাথেই পাত্রর হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আটা গোলাটাকে যতটা পারা যায় গোল করে পাতলা করে নিতে হবে।
এবার এটা হতে দিতে হবে।
একপিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে।
দুপিঠ ই ভালো ভাবে হয়ে গেলে তৈরি হয়ে গেলো গোলা রুটি। একি ভাবে সব কটা গোলা রুটি বানিয়ে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন।।

বিস্তারিত পড়ুন