Showing posts with label মিষ্টান্ন পর্ব. Show all posts
Showing posts with label মিষ্টান্ন পর্ব. Show all posts

ভাপা দই ; কি ভাবে বানাবেন ভাপা মিষ্টি দই ? Bhapa Doi

ভাপা দই ; কি ভাবে বানাবেন ভাপা মিষ্টি দই ? Bhapa Doi

ভাপা দই


ভাপা দই বা মিষ্টি দই আমাদের খুবই জনপ্রিয় একটি রেসিপি। ছোট থেকে বড়ো সবাই আমরা খেতে ভালো বাসি।  আমরা জানি যে মিষ্টি  দই বানাতে অনেক টাই সময় লাগে। কিন্তু আজ আমি খুব কম সময়ে ভাপা মিষ্টি দই বানিয়ে দেখাব।  এই ভাপা দই এর স্বাদ কিন্তু নরমাল মিষ্টি দই এর তুলনায় কোন অংশে কম নয়। তা হলে দেখে নিন এই ভাপা মিষ্টি দই বানাতে কি কি লাগছে।


Bhapa-Doi-Bengali-Recipe

 উপকরনঃ -
দুধ ১ লিটার
চিনি ১ কাপ
এলাচ গুঁড়ো ১/৪ চামচ
জল ঝরানো টক দই ১ কাপ ( টক দই ছাকুনিতে রেখে দিলেই জল ঝরে যায় ) ।

কি ভাবে বানাবেন এই ভাপা দই?




প্রণালিঃ-
প্রথমে দুধটা জাল দেওয়ার জন্য কড়াই তে নিয়ে নিতে হবে।
দুধ কিন্তু সব সময় নাড়াচাড়া করতে হবে যাতে নীচে লেগে না যায় আর ওপরে সর না পরে।
দুধ যখন খুব ভালো ভাবে ফুটে উঠবে, ওর মধ্যে চিনি দিয়ে দিতে হবে।
চিনি দেওয়ার পরও কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর কড়াই এর গায়ে যদি সর লেগে থাকে, তা চেঁচে দুধের সাথে মিশিয়ে নিতে হবে।
দুধ জাল দিয়ে ৩ ভাগের ১ ভাগ করে নিতে হবে।
বেশ কিছুক্ষণ পর যখন দুধটা ৩ ভাগের ১ ভাগ হয়ে যাবে, তখন দুধটা নামিয়ে নিতে একটি পাত্রে হবে।
এরপর দুধটা ঠাণ্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠাণ্ডা না করলেও হবে, হালকা গরম হতে হবে। যদি গরম অবস্থাতে টক দই দেওয়া হয়, দুধ কেটে যাওয়ার ভয় থাকে।
দই যখন হালকা গরম হবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরানো টক দই আর এলাচ গুঁড়ো।
সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
ভাপে বসানোর জন্য একটা টিফিন বক্স নিতে হবে, ওর মধ্যে সামান্য ঘি দিতে হবে। ঘি গোটা পাত্রে বুলিয়ে নিতে হবে, যাতে ভাপা দই টা সহজেই বেরিয়ে আসে।
টিফিন বক্স এর মধ্যে এবার দুধ, দই আর এলাচ গুঁড়োর মিশ্রণটা ঢেলে দিতে হবে।
ভাবে বাসান হবে, তাই টিফিন বক্স এর ঢাকনা টা আটকে দিতে হবে।
এরপর টিফিন বক্সটা ভাপে বসানোর জন্য একটা বড়ো পাত্রে জল নিয়ে গরম হতে দিতে হবে, তবে জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। খেয়াল রাখতে হবে জল যেন টিফিন বক্স এ কোন ভাবেই না ঢোকে ।
জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে।
এবার জলের পাত্র টা ঢাকা দিয়ে হতে দিতে হবে ৩০ মিনিট।
৩০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। জলের পাত্রের ঢাকনাটা খুলে দিতে হবে। জল গরম তাই টিফিন বক্সটা পরে উঠাতে হবে।
কিছুক্ষণ পর টিফিন বক্স টা তুলে নিন।
তৈরি হয়ে গেল ভাপা দই।।
এরপর মনের মতো করে সাজিয়ে নিন দুধে ভেজানো কেশর আর পেস্তা দিয়ে।
বিস্তারিত পড়ুন

এলেবেলে গজা

এলেবেলে গজা

এলেবেলে গজা রেসিপি 


উপকরণ :- ১০ টা এলে বেলে গজা বানানোর জন্য লাগছে ময়দা ২ কাপ, ময়দা মাখার জন্য ২ চামাচ তেল, জল, চিনি ১ কাপ, চিনির পাউডার, ডুবো তেলে ভাজবার জন্য তেল, নুন সামান্য তাছাড়া আরও লাগছে গজা বেলবার জন্য কিছুটা শুকনো ময়দা।

 কি ভাবে বানাবেন এলেবেলে গজা ?




প্রণালি :- ময়দা মাখার জন্য একটি পাত্রে ময়দা নিতে হবে। ওর মধ্যে দিতে হবে নুন আর ২ চামচ তেল। হাত দিয়ে সব উপকরণ মিশিয়ে নিতে হবে।
এরপর অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। এলে বেলে গজা খাস্তা হবে তাই খেয়াল রাখতে হবে ময়দা মাখাটা খুব বেশি পাতলা না হয়ে যায়।
এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১৫ মিনিট।
এ সময় বানিয়ে নিতে হবে চিনির সিরা। তাই একটি পাত্রে নিতে হবে চিনি আর জল। ১ কাপ চিনিতে ১/২ কাপ জল।
এটা হতে দিতে হবে যতোক্ষন না সব চিনি গলে যায়।
চিনি গলে গেলে আরও এটা হতে দিতে হবে প্রায় ২ মিনিট।
২ মিনিট পর নামিয়ে নিতে হবে।
১৫ মিনিট পর গজা বানানোর জন্য, ময়দা মাখা থেকে অল্প নিতে হবে। সামান্য ময়দা দিয়ে এটা বেলতে হবে। যে ভাবে লুচি বেলে সেই ভাবে বেললে হবে না, লুচি গোল হয় কিন্তু এটা বেলতে হবে একটু লম্বাটে করে।
এরপর ছুরি দিয়ে এটা পাঁচ ভাগে কাটতে হবে মাঝে মাঝে কিন্তু দু'ধার চিঁরে দিলে হবে না।
এরপর একধার দিয়ে তিনটি মুড়ে দিতে হবে একটার উপর আর একটা চাপিয়ে। অপর প্রান্তও একিভাবে মুড়ে দিতে হবে।
এলে বেলে গজার দু'ই প্রান্ত ভালোভাবে চেপে দিতে হবে। যাতে ভাজবার সময় পাট গুলো খুলে না যায়।
এই ভাবে সব গজা বেলে নিতে হবে।
এলে বেলে গজা ভাজবার জন্য তেল গরম হতে দিতে হবে।
তেল গরম হলে এক এক করে গজা দিয়ে দিতে হবে।
উল্টে পাল্টে গজা ভেজে নিতে হবে, তবে বেশি লাল করে ভাজবার দরকার নেই।
গজা ভাজা হলে ভালো করে তেল ঝড়িয়ে তুলে নিতে হবে আর দিয়ে দিতে হবে চিনির সিরাতে।
গজার সব দিকে চিনির সিরা লাগিয়ে নিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে, তবে চিনির সিরা ঝড়িয়ে নিয়ে তবেই তুলতে হবে।
ছড়িয়ে দিতে হবে চিনির পাউডার। চিনির পাউডার দিলে চিনির সিরা শুকিয়ে যাবে।
তৈরি এলে বেলে গজা।
বিস্তারিত পড়ুন