Showing posts with label শুক্ত. Show all posts
Showing posts with label শুক্ত. Show all posts

শুক্ত || শুক্ত রান্নার রেসিপি ||

শুক্ত || শুক্ত রান্নার রেসিপি ||

শুক্ত রান্না

শুক্ত রান্নার সাথে আমরা ছোট থেকেই পরিচিত। কারণ ভাত খাবার সময় এটা আমরা প্রায় খেয়েছি। বাড়িতে মা - ঠাকুমাকে বানাতে দেখতাম। তাছাড়া যে কোন অনুষ্ঠানে হয়ে থাকে। শুক্ত বানানো কিন্তু খুবই সহজ। নানা রকম সব্জি দিয়ে বানানো হয়ে থাকে তাছাড়া এই রেসিপি টা কোন লঙ্কা ছাড়ায় কিন্তু বানানো হয়। শুক্ত বানানোর উপকরণ লিখে নিন ঝটপট আর বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাতে পারেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Shukto-Bengali-Recipe

উপকরণঃ- শুক্ত বানানোর জন্য লাগছে করলা, সিম, বেগুন, আলু, কাঁচাকলা আর সজনে ডাঁটা ( এই সব সব্জি একসাথে মিলিয়ে আমি নিয়েছি ৫০০ গ্রাম, তবে সব সব্জি যেন একসাথে সেদ্ধ হয় সেই মতো সব সব্জি কেটে নিয়ে ধুয়ে নিতে হবে), লাগছে বড়ি, সরষের তেল ১ টেবিল চামচ, দুধ ১ কাপ, ঘি ১/২ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, নুন পরিমাণ মতো, সরষে বাটা ১ চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১ চামচ ( গোটা পাঁচফোড়ন কে শুকনো কড়াই তে ভেগে গুঁড়ো করে নিতে হবে ) আর লাগছে তেজপাতা ১ টা।।

কি ভাবে বানাবেন এই শুক্ত ? 


প্রণালিঃ- শুক্ত বানানোর জন্য কড়াই গরম করে তেল দিতে হবে।
তেল গরম হলে বড়ি গুলো ভেজে তুলে নিতে হবে।
ওই তেলেই মধ্যেই এক এক করে করলা আর সিম ভেজে তুলে নিতে হবে।
এবার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিতে হবে।
এরপর আলুর টুকরো গুলো দিয়ে দিতে হবে। আলু বেশ নাড়াচাড়া করতে হবে।
আলু যখন অর্ধেক ভাজা ভাজা হবে ওর মধ্যে কাঁচা কলার টুকরো গুলো দিয়ে দিতে হবে।
এবার আলু আর কাঁচা কলা খুব ভালভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এরপর বেগুন আর সজনে ডাঁটা দিয়ে দিতে হবে। সজনে ডাঁটা আর বেগুন সামান্য নাড়াচাড়া করে নিতে হবে।
এবার দিতে হবে হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা করলা।
সব উপকরণ এক দু'বার এদিক ওদিক নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। সব উপকরণ যেন প্রায় ডুবে থাকে সেই মতো জল দিতে হবে।
এসময়য় পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে।
এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট তবে আঁচ টা কমিয়ে দিতে হবে।
১৫ মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা।
এরপর দিয়ে দিতে হবে দুধ আর ভেজে রাখা বড়ি। এবার এটা হতে দিতে হবে ২ মিনিট এর মতো তবে আঁচ কিন্তু কমানোই থাকবে।
২ মিনিট পর সরষে বাটা দিয়ে দিতে হবে। আরও এটা হতে দিতে হবে ১ মিনিট।
নামানোর আগে ঘি আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিতে হবে।
মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শুক্ত।।
বিস্তারিত পড়ুন

শুক্ত - সহজেই বানিয়ে ফেলুন নিরামিষ শুক্ত

শুক্ত - সহজেই বানিয়ে ফেলুন নিরামিষ শুক্ত

শুক্ত রান্না


উপকরণ :- করলা ৫০ গ্রাম, ২ টো ছোট বেগুন, কাঁচা কলা ১ টা, আলু ২ টো মাঝারি মাপের, সঁজনে ডাঁটা ১ টা, সিম ১০০ গ্রাম, বড়ি, ২ টো কাঁচালঙ্কা চেঁরা, আদা আর সর্ষের পেস্ট ১ চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো ১/২ চামচ, সরষের তেল, ঘি ১চামচ, ফোড়নের জন্য তেজপাতা ১ টা, গোটা শুকনোলঙ্কা ২ টো, পাঁচ ফোড়ন ১/২ চামচ আর ভাজা মশলা ১ চামচ এতে আছে গোটা জিরে ১/২ চামচ, এলাচ ২ টো, লবঙ্গ ৪টে আর দারচিনি ১ টা এগুলো সব একসাথে শুকনো কড়াই ভেজে গুড়ো করা।

 কি ভাবে বানাবেন নিরামিষ শুক্ত ?



প্রণালি :- শুক্ত বানানোর জন্য প্রথমে সমস্ত সব্জি যেমন বেগুন, কাঁচাকলা, আলু, সজনেডাঁটা, সিম আর করলা সব লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে বেশি বড় করার দরকার নেই। এরপর কড়াই গরম করে তেল দিয়ে একএক করে বড়ি, সিম আর করলা ভেজে তুলে নিতে হবে। তবে বড়ি, সিম আর করলা একসাথে ভাজলে হবে না। ১ চামচ করে তেল দিয়ে আলাদা আলাদা করে এগুলো ভাজতে হবে। বড়ি একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়। বড়ি, সিম আর করলা ভেজে তুলে নেওয়ার পর কড়াই দিতে হবে ২ চামচ তেল। তেল গরম হলে তেলে দিতে হবে ফোড়ন তেজপাতা, গোটা শুক্নলঙ্কা আর পাঁচ ফোড়ন। এগুলো দেবার পর সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে গন্ধ আসলেই দিতে হবে আলু। আলু সামান্য ভাজা হলে ওতে দিতে হবে কাঁচা কলা। আলু আর কাঁচা কলা ভালোকরে ভেজে নিতে হবে। আলু আর কাঁচাকলা ভাজা হয়ে গেলে ওতে দিতে হবে চেঁরা কাঁচালঙ্কা, বেগুন আর ডাঁটা। সব সব্জি ৩ - ৪ বার এদিক ওদিক নাড়াচাড়া করেই দিতে হবে আদা সরষের পেস্ট, হলুদ গুঁড়ো আর অল্প জল। সব্জির সাথে মশলা ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভাজার পর দিতে হবে জল। জল একটু বেশিই দিতে হবে যেনো শুক্তোর সব সব্জি প্রায় ডুবে যায়। কারণ শুক্তোর সব্জি ভালোভাবে সেদ্ধ হলে খেতে বেশি ভালো হয়। জল দেবার পর দিতে হবে ভেজে রাখা সব্জি সিম, করলা, বড়ি আর পরিমাণ মতো লবণ। এরপর এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকা খুলে সব সব্জি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকা খুলে ১-২ টো আলু ভেঙে দিতে হবে যাতে গ্রেভি গাঢ় হয়। এরপর দিতে হবে ঘি। ঘি গলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। আর উপরে ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা। এটা সব্জির সাথে মেশানোর দরকার নেই। শুক্তো পরিবেশনের সময় সব্জির সাথে ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন। তৈরি শুক্তো।

বিস্তারিত পড়ুন