Showing posts with label পায়েস রেসিপি. Show all posts
Showing posts with label পায়েস রেসিপি. Show all posts

খেজুর গুড়ের পায়েস ; সহজেই বানিয়ে ফেলুন গুড়ের পায়েস

খেজুর গুড়ের পায়েস ; সহজেই বানিয়ে ফেলুন গুড়ের পায়েস

গুড়ের পায়েস

খেজুর গুড়ের পায়েস, এটা খুব সহজেই বানানো যায়। আমরা সাধারণত চিনি দিয়ে পায়েস বানিয়ে থাকি। কিন্তু আজ আমি খেজুর গুঁড় দিয়ে পায়েস বানাব। খেতে খুবই সুস্বাদু হয়, তা ছাড়া দেখতেও ভাল লাগে। খেজুর গুঁড় আমরা সাধারণত শীত কালে পেয়ে থাকি, কিন্তু যখন হাতের কাছে খেজুর গুঁড় পাওয়া যাবে না, পাটালি গুঁড় দিয়েও কিন্তু বানানো যায়। আমি এই পায়েস রান্না তে খুবই সামান্য নুন ব্যবহার করব তাতে স্বাদ অনেকটাই বাড়ে , তবে আপনারা যদি পূজোর ভোগের জন্য এই পায়েস বানান তা হলে কিন্তু নুন না দিয়েই বানাতে হবে। কারন ভোগের রান্নাতে নুন ব্যবহার হয় না। তা হলে দেখে নিন এই খেজুর গুড়ের পায়েস বা গুড়ের পায়েস বানাতে কি কি লাগছে -

 Khejur-Gurer-Payesh-Bengali-Rice-Kheer-Recipe

উপকরনঃ - ১ কাপ গোবিন্দভোগ চাল ( গোবিন্দভোগ চাল ভালভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট, তবে পায়েস বানানোর সময় জল কিন্তু ফেলে দিতে হবে), ঘি ১ চামচ, কিছু কাজু- কিসমিস, দুধ ১ লিটার, নুন পরিমাণ মতো ( যদি পূজোর ভোগের জন্য পায়েস বানান তা হলে কিন্তু নুন না দিয়ে বানাতে হবে) আর লাগছে খেজুর গুড় ১ কাপ।।

কি ভাবে বানাবেন এই  খেজুর গুড়ের পায়েস ?





প্রণালিঃ- গোবিন্দভোগ চাল ভেজানোর ৩০ মিনিট পর কিন্তু পায়েস বানাতে হবে। প্রথমে কড়াই বসিয়ে দিতে হবে।
এবার কড়াই এর মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিতে হবে।
ঘি টা গলিয়ে নিতে হবে।
ঘি গলে গেলে ওর মধ্যে কাজু-কিসমিস দিয়ে দিতে হবে। কাজু ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভাল লাগে। কাজু ভাজা হলে তুলে নিতে হবে।
কাজু-কিসমিস তুলে নেওয়ার পর কড়াই এর মধ্যে জল ঝড়ানো বাসমতি চাল দিয়ে দিতে হবে। চাল কিন্তু ভাজলে হবে না, শুধু ঘি এর সাথে ভালভাবে মিশিয়ে নিতে হবে।
ঘি আর চাল ভালভাবে মিশে গেলে, ১ লিটার দুধ দিয়ে দিতে হবে।
দিতে হবে ভাজা কাজু-কিসমিস। আর দিতে হবে খুবই অল্প নুন। তবে আপনারা যদি ভোগের জন্য বানান, তা হলে কিন্তু নুন দেবেন না। কারন পূজোর ভোগের জন্য কোন রেসিপি বানালে নুন না দিয়েই কিন্তু বানাতে হয়।
দুধ উথলে পরে যাওয়ার কিন্তু ভয় থাকে , তাই দুধ ফুটে উঠলেই কিন্তু আঁচ কমিয়ে দিতে হবে।
পায়েস মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, না হলে নীচে লেগে যেতে পারে। তা ছাড়া কড়াই এর গায়ে সর পরলেও তা চেঁচে পায়েস এর সাথে মিশিয়ে নিতে হবে।
আঁচ কমিয়েই হতে দিতে হবে ২০ মিনিট।
২০ মিনিট পর দেখে নিতে হবে পায়েস এর চাল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। পায়েস এর চাল কিন্তু খুব ভালভাবে সেদ্ধ করতে হবে।
এবার দিয়ে দিতে হবে খেজুর গুড়। যদি আপনারা পাটালি গুড় ব্যবহার করেন তা হলে গুড় প্রথমে গুঁড়ো করে নিয়ে পায়েস এর মধ্যে দিয়ে দেবেন।
গুড় দেওয়ার পর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পায়েস হতে দিতে হবে আরও ১০ মিনিট তবে আঁচ কমিয়ে।
১০ মিনিট পর নামিয়ে নিন খেজুর গুড়ের পায়েস।।
বিস্তারিত পড়ুন

আমের পায়েস - সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের পায়েস

আমের পায়েস - সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের পায়েস

আমের পায়েস রেসিপি 

আমের পায়েস, বানিয়ে ফেলুন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আমের পায়েসের মূল উপকরন  হল আম। আর এখন তো গরম কাল। হাতের কাছে আম পাওয়া যায়। পায়েস নানা ধরনের হয়ে থাকে আর স্বাদ ও নানা ধরনের। তবে আমের পায়েস স্বাদ পুরোটাই আলাদা। টা হলে দেরি না করে লিখে নিন রেসিপি আর বানিয়ে ফেলুন এই আমের পায়েস।।

Aamer-payesh-Bengali-Recipe

উপকরণঃ- ১ কাপ সেমাই বা সিমুই, ঘি ১ চামচ, কিছু কাজুবাদাম কুঁচি, থেঁতো করা এলাচ ৫ টি, দুধ ১ লিটার, ১ টা আম ( আম এর খোসা আর বীজ ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে ) আর লাগছে চিনি ১/২ কাপ।।

কি ভাবে বানাবেন এই আমের পায়েস? 


প্রণালিঃ- প্রথমে আমের টুকরো গুলো মিক্সি তে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। আমের পেস্ট নিতে হবে ১ কাপ। কারণ এখানে আমের পায়েস বানানোর জন্য ১ কাপ আমের পেস্ট লাগবে।
আমের পায়েস বানানোর জন্য কড়াই গরম করে ঘি দিতে হবে।
ঘি গলে গেলে সিমুই আর কাজু বাদাম কুঁচি দিয়ে দিতে হবে।
এবার ঘি এ কাজু আর সিমুই ভালোভাবে ভেজে নিতে হবে। সিমুই কিন্তু একটু লালচে করে ভাজতে হবে।
সিমুই ভাজা হলে দুধ দিয়ে দিতে হবে । আর দিয়ে দিতে হবে থেঁতো করা এলাচ।
এরপর এটা হতে দিতে হবে ৫ মিনিট। এখন কিন্তু চিনি দিলে সিমুই সেদ্ধ হবে না। এটা তবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। না হলে নীচে লেগে যাওয়ার ভয় থাকে।
৫ মিনিট এ যখন সিমুই সেদ্ধ হয়ে যাবে , চিনি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিনি অবশ্যই কম বা বেশি দিতে পারেন।
আবার এটা হতে দিতে হবে ৫ মিনিট। যাতে দুধ বেশ কিছুটা কমে যায়। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, না হলে নীচে লেগে যেতে পারে।
পায়েস খুব গাঢ না বানিয়ে পাতলা বানাতে হবে। কারণ পায়েস ঠাণ্ডা হলে বসে যায়।
৫ মিনিট পর পায়েস নামিয়ে নিতে হবে একটি পাত্রে আর বেশ ঠাণ্ডা করে নিতে হবে।
সিমুই ঠাণ্ডা হলে আমের পেস্ট দিয়ে দিতে হবে। গরম পায়েসের মধ্যে আমের পেস্ট দিলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে। কারণ আম টক হয়। তাই বলছি পায়েস যখন প্রায় ঠাণ্ডা হয়ে আসবে তখনই আমের পেস্ট দেবেন।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেলো আমের পায়েস।
বিস্তারিত পড়ুন

চিড়ার পায়েস

চিড়ার পায়েস

চিড়ার পায়েস রেসিপি 

Flattened-Rice-Kheer-Recipe

উপকরণ :- চিড়া  ১ কাপ, চিনি পরিমাণ মতো, তিনটি এলাচ, দুধ ৫০০ গ্রাম, লাগছে কিশমিশ, কাজু বাদাম, গ্রেড করা খোয়াক্ষীর ৩ টেবিল চামচ আর লাগছে কিছু ড্রাই ফ্রুটস ( ড্রাই ফ্রুটস পরিবেশন এর সময় কাজে লাগবে)।

 কি ভাবে বানাবেন চিড়ার পায়েস? 




প্রণালি :- চিড়ার পায়েস বানানোর জন্য একটি পাত্রে দুধ নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। দুধের মধ্যে এলাচ তিনটি ফাটিয়ে দিয়ে দিতে হবে।
এবার দুধ ভালোভাবে ফুটতে দিতে হবে কিন্তু এটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, না হলে নীচে লেগে যাওয়ার ভয় থাকে।
দুধ হতে থাক, এ সময় বাকি উপকরণ গুলো বানিয়ে নিতে হবে।
গ্যাস এর মধ্যে বসিয়ে দিতে হবে আর একটি পাত্র।
পাত্রের মধ্যে দিতে হবে সামান্য ঘি।
অঘি এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু। কাজু ভাজতে হবে।
কাজু অর্ধেক ভাজা হলে দিয়ে দিতে হবে কিশমিশ।
এবার কাজু আর কিশমিশ ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কাজু যেনো পুড়ে না যায়।
কাজু - কিশমিশ ভাজা হলে নামিয়ে নিতে হবে।
আবার পাত্রে একটু ঘি দিতে হবে। ঘি এর মধ্যে দিয়ে দিতে হবে চিড়া।
চিড়া ভালোভাবে ভেজে নিতে হবে।
চিড়া ভালোভাবে ভাজা হলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
এ দিকে দুধ টা বেশ কিছুক্ষণ ধরে ফুটছে, আর তার সাথে সাথে দুধ বেশ কিছুটা কমে গেছে।
এরপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে ভাজা কাজু- কিশমিশ, দিয়ে দিতে হবে ভাজা চিড়া, গ্রেড করা খোয়াক্ষীর আর দিতে হবে পরিমাণ মতো চিনি। ৩ টেবিল চামচ এর মতো চিনি দিলেই হবে।
এবার এটা হতে দিতে হবে ৫ মিনিট, এটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে।
পায়েস ঠাণ্ডা হলে বসে যায়,তাই একটু পাতলা নামাতে হবে।
এরপর ঠাণ্ডা হলে ওপড়ে ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করুন চিড়ার পায়েস।
বিস্তারিত পড়ুন